কোস্টারিকায় গবাদি পশুর একটি ট্রাক থেকে বাংলাদেশিসহ ৫১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, উদ্ধার করা অভিবাসীরা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইরাক, ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক। তাদের মধ্যে ৯ জন বাংলাদেশি নাগরিক।
সন্দেহভাজন মানবপাচারের সঙ্গে ট্রাকটির চালকসহ ৩ সহযোগীকেও গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
কোস্টারিকার পত্রিকা ‘দ্য টিকো টাইমস’ জানিয়েছে, চালক কোস্টারিকার নাগরিক। তিনিসহ গ্রেপ্তার হওয়া ৪ জনকে দেশটির আইন কর্মকর্তার কার্যালয়ে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে। প্রমাণ পাওয়া গেলে মানবপাচারকারী সন্দেহে আটক ওই ৪ জনেরই দুই থেকে ছয় বছরের জেল হতে পারে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: