আন্তর্জাতিক

বর্ণিল আলোকচ্ছটায় নতুনবর্ষকে বরণ করলো বিশ্ব

 আলোকচ্ছটা
আলোকচ্ছটা

বর্ণিল আলোকচ্ছটা আর উৎসবের আমেজে খ্রিস্টীয় ২০১৬ সালকে বরণ করে নিয়েছে পুরো বিশ্ব। স্থানীয় সময় অনুযায়ী ঘড়ির কাটা ১২টা ছুঁতেই দেশে দেশে মানুষ স্বাগত জানায় নতুন বছরকে।

খ্রিষ্টীয় নববর্ষকে প্রথমেই বরণ করে নেয় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের অকল্যান্ডের স্কাই টাওয়ারে লেজার প্রদর্শনী আর আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে বর্ষবরণ করেছে প্রায় ২৫ হাজার মানুষ।

অস্ট্রেলিয়ার বিখ্যাত আতশবাজির প্রদর্শনী দেখতে সিডনি হার্বারে জড়ো হন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা ১০ লাখের মতো মানুষ।

প্রতিবছরের মতো কাউন্ট ডাউন ও টাইমস স্কয়ারে বল পড়ার মধ্য দিয়ে ২০১৬ সালকে স্বাগত জানিয়েছে নিউইয়র্কবাসী।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বর্ষবরণ আনন্দে মেতেছে হাজার হাজার মানুষ। আতশবাজি পুড়িয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে লন্ডন, এডিনবার্গ, বার্লিনের লাখ লাখ মানুষ। হংকং, সিঙ্গাপুর, বেইজিংসহ এশিয়ার বড় বড় শহরগুলোতেও উৎসবে মেতে উঠেছে লাখো মানুষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ