নতুন বছরের শুরুতেই সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইউরোপের বিভিন্ন শহরে সতর্কতা জারি রয়েছে। এ পরিস্থিতিতে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল বা সীমিত করা হয়েছে।
বিবিসি সূত্র মতে, জার্মানির মিউনিখে আইএস জঙ্গিদের হামলার আশঙ্কা করছে পুলিশ। এরপরই শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লোকজনকে অতিরিক্ত ভিড় ও জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে। সেখানকার বড় দুটি রেলওয়ে স্টেশন ফাঁকা করে দিয়েছে কর্তৃপক্ষ।
কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন সন্ত্রাসী হামলার বিষয়ে জার্মানিকে সতর্ক করেছে ফরাসি একটি গোয়েন্দা সংস্থা। ব্রাসেলস ও প্যারিসে নববর্ষে আতশবাজি প্রদর্শন বাতিল করা হয়েছে। ফ্রান্সে এক লাখের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, মস্কো, লন্ডন ও বার্লিনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: