আন্তর্জাতিক

কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: রাজনাথ সিং

রাজনাথ সিং
রাজনাথ সিং

কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না— জানিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার ঘটনায় যথোপযুক্ত জবাব দেয়া হবে।

শনিবার ভোরে ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা চালানো হয়। এ হামলায় দুই নিরাপত্তা কর্মকর্তা ও চার হামলাকারী নিহত হন।

ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করেছে, এ হামলার ঘটনায় দায়ী পাকিস্তান— ওইদিশটির একটি জঙ্গিগোষ্ঠী এ হামলা চালিয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করবে না— এ ধরনের ঘটনায় যথোপযুক্ত জবাব দেয়া হবে।

তিনি বলেন, আমি সন্তুষ্ট যে পাঠানকোটের ওই হামলার ঘটনায় বেশ যথোপযুক্ত জবাব দিয়েছ আমাদের নিরাপত্তারক্ষীরা— তাদের নিয়ে আমি গর্বিত। পুরো জাতিই ভারতের আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী নিয়ে গর্বিত।

পাঠানকোট বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার ঘটনায় ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে— এ ব্যাপারে দিল্লিতে এক জরুরি বৈঠক বসছেন নিরাপত্তা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ