সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের এক শীর্ষস্থানীয় ধর্মীয় নেতাসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উগ্রপন্থি আদর্শে জড়িয়ে পড়া, সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, বিভিন্ন অপরাধমূলক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দায়ে এই ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ৫৬ বছর বয়সী ওই শিয়া নেতার নাম নিমর আল-নিমর।
সুন্নি শাসিত সৌদি আরবে ২০১১ সালে সরকার বিরোধী যে গণবিক্ষোভ হয়েছিল তার মূলে ছিলেন এই নেতা। কী উপায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা জানায়নি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে সৌদির ১২টি শহরে আজ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: