আন্তর্জাতিক

পাঞ্জাবে বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ৮

বিমান ঘাঁটিতে হামলা
বিমান ঘাঁটিতে হামলা

ভারতের পাকিস্তান সীমান্তের কাছে পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, বাকিরা হামলাকারী।

শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে হামলা চালায় সন্ত্রাসীরা। ভারতীয় সামরিক কর্মকর্তারা জানান, ছিনতাই করা পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়। বন্দুকধারীরা ভারতীয় সেনাবাহিনীর ছদ্মবেশে ছিল।

দীর্ঘ ১৩ ঘণ্টার গুলি বিনিময়ের পর পুলিশ ও সেনা সদস্যরা ঘাঁটিতে থাকা জঙ্গিদের ধরতে চিরুনি তল্লাশি চালায়।

এদিকে, এ ঘটনার পরই রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীরা কাশ্মিরভিত্তিক জঙ্গি গ্রুপ জইশ-ই-মোহাম্মদের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ