মেক্সিকোতে নবনির্বাচিত এক নারী মেয়র তার দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনের মাথায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
সূত্র: বিবিসি অনলাইন।
রাজধানী মেক্সিকো সিটি থেকে ৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত টেমিক্সকো শহরে বাড়িতে নবনির্বাচিত মেয়র গিসেলা মোটা নিহত হন।
গত শুক্রবার শপথ নেয়ার কয়েক ঘণ্টার মাথায় ওই মেয়র খুন হন বলে জানায় পুলিশ।
বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, হামলায় চারজন বন্দুকধারী অংশ নেয়। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন দুই হামলাকারী নিহত হয়। বাকিদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা যায়নি।
গত বছর সন্দেহভাজন মাদক পাচারকারীদের হাতে মেক্সিকোর একাধিক মেয়র খুন হন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: