আন্তর্জাতিক

পাঞ্জাবে আবারো বিমানঘাঁটিতে বন্দুকযুদ্ধ, বোমা বিস্ফোরণ

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

ভারতের উত্তরাঞ্চলের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে রোববার জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নতুন করে বন্দুকযুদ্ধ শুরু হয়েছে।

বিকেলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা ধারণা করছেন, এক বা দু'জন বন্দুকধারী বিমানঘাঁটির ভেতরে লুকিয়ে আছে।

পাঠানকোটের পুলিশ প্রধান কুনওয়ার বিজয় প্রতাপ সিং এএফপিকে বলেন, সন্দেহ করা হচ্ছে একজন বা দু'জন সন্ত্রাসী ভেতরে লুকিয়ে আছে। তারা থেমে থেমে গুলি ছুড়ছে।

এদিকে, পাঞ্জাবের একই স্থানে রোববার সকালে ফের বিস্ফোরণ ঘটেছে। নিরাপত্তাবাহিনীর চিরুনি অভিযান চালানোর সময় এ ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া সূত্র থেকে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে এয়ারবেস জুড়ে বিমানসেনা সার্চ অপারেশ শুরু করে৷ ওই অভিযান চালাকালীল জঙ্গিদের ফেলে যাওয়া একটি গ্রেনেড নিষ্ক্রিয় করতে গিয়েই বিপত্তি ঘটে৷ নিষ্ক্রিয় করার সময় গ্রেনেডটি ফেটে যায়৷ ওই বিস্ফোরণে বায়ুসেনার এক অফিসার নিহত হন।

এরপর ঘটনাস্থল থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার করেছে সেনা জওয়ানরা৷ এখনও এয়ারবেস থেকে ১৪ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ