শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে বিরোধের মধ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর ৪৮ ঘণ্টার মধ্যে সব ইরানি কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে।
বিবিসি জানিয়েছে, তেহরান থেকেও কূটনীতিকদের দেশে ফিরিয়ে নিচ্ছে সৌদি আরব।
গত শনিবার নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওইদিন নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেয় সৌদি আরব। তারপরই ইরানে এর বিরুদ্ধে বিক্ষোভ হওয়াসহ বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: