আন্তর্জাতিক

ভারতের পাঠানকোটে অভিযান চলছে

পাঠানকোটে অভিযান চলছে
পাঠানকোটে অভিযান চলছে

ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে এখনো লুকিয়ে থাকা ২ সন্ত্রাসীকে ধরতে নতুন করে সোমবার অভিযান শুরু হয়েছে।

এসময় বেশ কয়েকবার বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে।

রোববার সারারাত ধরে তল্লাশি চলে। আজও সকাল থেকে তল্লাশি চলছে।

এনডিটিভি বলছে, পাঞ্জাবের এই বিমান ঘাঁটিটিতে তৃতীয় দিনেও ভারী আগ্নেয়াস্ত্রের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে আরও অন্ততপক্ষে একজন সন্ত্রাসী এখনো জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনীর সাত সদস্য অভিযানে নিহত হয়েছেন। সোমবার তাদের শেষকৃত্য হবে।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস জানিয়েছে, অভিযান শেষ পর্যায়ে রয়েছে। সর্বশেষ দুই সন্ত্রাসীও নিহত হয়েছেন। সংবাদ সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী নিহত সন্ত্রাসীর সংখ্যা দাঁড়াল ছয় জনে।

ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে শনিবার ভোররাতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে টানা ১৫ ঘণ্টা বন্দুকযুদ্ধে চার হামলাকারীসহ ৭ জন নিহত হন। এসব হামলাকারী পাকিস্তান ভিত্তিক জঙ্গি গ্রুপ জইশ ই মুহাম্মাদের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ