আন্তর্জাতিক

ভূমিকম্প নিরোধক বিছানা আবিস্কারের দাবি চীনের বিজ্ঞানীর

ভূমিকম্প
ভূমিকম্প

‘ভূমিকম্প’ থেকে বাঁচতে ভূমিকম্প নিরোধক বিছানা আবিস্কারের দাবি করেছেন চীনের এক বিজ্ঞানি। শক্তিশালী ভূমিকম্পে ঘড়বাড়ি ভেঙ্গে গেলেও এই বিছানা মানুষকে সুরক্ষিত রাখবে।

ভূমিকম্প নিরোধক এ বিছানায় স্বয়ংক্রিয় সেন্সরসহ ফার্স্ট এইড কিড রয়েছে। কফিন সদৃশ এই বিছানার নীচে থাকবে পানির বোতল এবং অক্সিজেন নেয়া ও কার্বন-ডাই-অক্সাইড বের করে দেয়ার সুবিধা। ভূমিকম্প শুরু হলেই বিছানা স্বয়ংক্রিয়ভাবে এর ওপরের ফোমটি ভাঁজ করে বিছানার ভেতরে নিয়ে নেবে। আর ওপরে স্টিলের ঢাকনা চলে আসবে। উদ্ধার না পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি নিশ্চিন্তে এই বিছানার মধ্যে দিন কাটাতে পারবেন।

মুহুর্তেই সব লণ্ড ভণ্ড, হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটাতে পারে শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প। সাম্প্রতিককালে তার উদাহরণ হাইতি, জাপান আর নেপালে। বাংলাদেশও যে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে সোমবার ভোর রাতের ভূকম্পনই তার আভাস দিয়ে গেছে।

এখন পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস জানার কোন পদ্ধতি আবিস্কার হয়নি। তবে চীনের এক বিজ্ঞানি এমন একটি বিছানা আবিস্কারের দাবি করছেন, যা কোন ব্যক্তিকে ভূমিকম্পে ভবনধ্বসের আঘাত থেকে বাঁচাতে পারবে।

উ উয়েনশি নামে চীনের ওই বিজ্ঞানি ২০১০ সালে এ ধরনের বিছানার নকশা করেন। কিন্তু এতদিন তা প্রকাশ করেননি। সম্প্রতি এর একটি গ্রাফিক্স ভিডিও ইউটিউবসহ অন্য সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে ছড়িয়ে পড়লে এটা নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ