আন্তর্জাতিক

উ. কোরিয়ার বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ: জাতিসংঘ

 জাতিসংঘ
জাতিসংঘ

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিতে শিগগিরই কাজ শুরু করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, হাইড্রোজেন বোমার কথিত পরীক্ষার নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

উত্তর কোরিয়া গতকাল প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করার পর নিরাপত্তা পরিষদের কাছ থেকে ওই ঘোষণা এল।

ঘটনাটিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সুস্পষ্ট হুমকি বলেও বর্ণনা করেছে জাতিসংঘ।

উত্তর কোরিয়ার দাবি সঠিক হলে, তা হবে ২০০৬ সালের পর কমিউনিস্ট রাষ্ট্রটির চতুর্থ পারমাণবিক বোমা পরীক্ষা চালানোর ঘটনা।

ভূগর্ভে চালানো এ পরীক্ষার তীব্র প্রতিক্রিয়া হয়েছে বিশ্বজুড়ে। ঘটনা নিয়ে গতকালই জরুরি বৈঠক ডাকে নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া ওই বৈঠক আহ্বান করে। হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর খবরে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ।

তবে উত্তর কোরিয়ার দাবির বিষয়ে সন্দিহান যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার প্রাথমিক বিশ্লেষণের সঙ্গে উত্তর কোরিয়ার দাবি সংগতিপূর্ণ নয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ