আন্তর্জাতিক

কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মাদ আর নেই

মুফতি মোহাম্মাদ
মুফতি মোহাম্মাদ

ভারতের জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মাদ সাঈদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে মারা যান তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরো অনেকে।

নিউমোনিয়া ও রক্তের জটিলতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে গত ২৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ভারতীয় কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে আসা সাঈদ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দুইবার। ১৯৮৬ সালে রাজিব গান্ধীর কেন্দ্রীয় সরকারের তিনি ছিলেন পর্যটনমন্ত্রী।

সাঈদের মৃত্যুর পর তার মেয়ে এবং পিপলস ডেমোক্রেপিক পার্টির প্রেসিডেন্ট ৫৬ বছর বয়সী মেহবুবা সাঈদ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ