আন্তর্জাতিক

লিবিয়ায় পুলিশের প্রশিক্ষণ কেন্দ্রে বোমা হামলা, নিহত ৫০

লিবিয়া
লিবিয়া

পশ্চিম লেবাননের জিলটেন শহরের আল-জাহফাল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বোমা হামলায় ৫০ জন নিহত হয়েছেন। জিতেন শহরে অবস্থিত এ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ১২৭ জন।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ খবর প্রকাশ করেছে।

জাতিসংঘে লিবিয়ার বিশেষ প্রতিনিধি মার্টিন কবলার বলেছেন, এটা ছিল আত্মঘাতী হামলা।

লিবিয়ার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে যখন হামলা করা হয় তখন সেখানে লোক নিয়োগ চলছিল। হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাময়িক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির আমলে এ প্রশিক্ষণ কেন্দ্রটি ব্যবহার করা হত সামরিক ঘাঁটি হিসেবে।

২০১১ সালে গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়াতে ক্রমাগত যেরকম অস্থিতিশীলতা চলছে তাতে সন্দেহ করা হচ্ছিল সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটও হয়তো লিবিয়াতে শক্তি সঞ্চয় করছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ