অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ারলুপে দাবানলে কমপক্ষে ৯৫টি বাড়ি পুড়ে গেছে। এখন পর্যন্ত ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বৃহস্পতিবার রাতে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে শুরু করলে দাবানল আরো দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের শিখা ৫০ মিটার উঁচুতে পর্যন্ত উঠছে। পার্থের দক্ষিণে ওই এলাকার প্রায় ৫০ হাজার হেক্টর এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।
এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের অগ্নিনির্বাপক সংস্থার কমিশনার বলেন, ইয়ারলুপ শহরে দাবানল নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। আগুন নেভাতে গিয়ে এরইমধ্যে ৪ দমকল কর্মী আহত হয়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবারও বাতাসের প্রবাহ অব্যাহত থাকবে এবং পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: