আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না সৌদি

মোহাম্মদ বিন-সালমান
মোহাম্মদ বিন-সালমান

সম্পর্কের অবনতি হলেও ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না সৌদি আরব। একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন সৌদির উপ-যুবরাজ মোহাম্মদ বিন-সালমান।

চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে দেশদুটি যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা--এমন এক প্রশ্নের জবাবে উপযুবরাজ জানান, তেমন কোনো সম্ভাবনা দেখছে না রিয়াদ। কারণ সৌদি আরব ও ইরানের মধ্যে যুদ্ধ হলে ওই অঞ্চলে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে।

শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে মোহাম্মদ বলেন, শিয়া বা সুন্নি বিবেচনায় নয়, আদালত অপরাধের গভীরতা অনুযায়ী বিচারের রায় দেয়।

সম্প্রতি নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের জেরে তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। রিয়াদকে চরমমূল্য দিতে হবে বলে হুঁশিয়ারিও দেয় ইরান।

এরপরই ইরানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ