আন্তর্জাতিক

নিকারাগুয়ায় ১৫ বাংলাদেশি উদ্ধার

নিকারাগুয়া
নিকারাগুয়া

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার রাস্তায় ১৫ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির রাজধানী মানাগুয়া থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশের বরাতে বার্তা সংস্থা এপি থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে পাচার হওয়ার পথে তাদের ফেলে যায় পাচারকারীরা। কোস্টারিকা থেকে হন্ডুরাস হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য দালালদের সহযোগিতায় নিকারাগুয়ায় ঢুকেছিলেন ওই বাংলাদেশিরা। সব কিছু কেড়ে নিয়ে দালালরা তাদের ফেলে রেখে যায়। ওই অবস্থায় তিন দিন পায়ে হেঁটে নিকারাগুয়া পার হওয়ার সময় রাজধানী মানাগুয়ার ২০ কিলোমিটার দক্ষিণে এক মহাসড়কে পুলিশ তাদের খুঁজে পায়।

নিকারাগুয়ার একটি অভিবাসী আশ্রয়কেন্দ্রে আপাতত তাদের রাখা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পেটের পীড়া ও পানিশূন্যতায় ভুগছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ