কারাগার থেকে পালানো ‘মাদক সম্রাট’ হোয়াকিন গুজমানকে ফের গ্রেপ্তার করেছে মেক্সিকো পুলিশ।
শনিবার বিবিসি জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর টুইটার এ তথ্য প্রকাশ করেছেন।
নিজের টুইটারে একাউন্টে প্রেসিডেন্ট লিখেছেন- অভিযান শেষ হয়েছে, আমরা তাকে ধরেছি।
কুখ্যাত মাদক চোরাকারবারি গুজমান ছয় মাস আগে মেক্সিকোর সুরক্ষিত কারাগার থেকে পালিয়েছিলেন। কারাগার থেকে পালাতে দেড় কিলোমিটার সুড়ঙ্গ খুঁড়েছিলেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: