আন্তর্জাতিক

বর্ষবরণে যৌন নিপীড়ন: সরানো হলো জার্মানির কোলনের পুলিশপ্রধানকে

ভল্ফগ্যাং আলবার্স
ভল্ফগ্যাং আলবার্স

জার্মানিতে বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের যৌন নিপীড়নের প্রেক্ষাপটে ‘পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরাতে’ কোলনের পুলিশপ্রধান তার পদ ছেড়ে দিচ্ছেন। এদিকে, চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলও জানিয়েছেন, নিপীড়নকারীদেরকে জার্মানি থেকে বিতাড়িত করা হবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ রাইন-ভেস্টফালিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাল্ফ ইয়েগার শুক্রবার কোলনের পুলিশপ্রধান ভল্ফগ্যাং আলবার্সকে সাময়িক অবসরে পাঠানোর কথা জানিয়েছেন।

বর্ষবরণের রাতের ওই ঘটনা মোকাবেলায় পুলিশের ভূমিকা নিয়ে দেশটিতে তীব্র সমালোচনার মুখে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

পুলিশপ্রধান ভল্ফগ্যাং আলবার্সের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই ঘটনা সম্পর্কিত, বিশেষ করে সন্দেহভাজনদের পরিচয় সম্পর্কে তথ্য গোপন করছিলেন।

নতুন বছর ২০১৬ সালকে স্বাগত জানানোর রাতে কোলন সিটি সেন্টার ও আশপাশের এলাকায় প্রচুর মানুষ জড়ো হন। ভিড়ের সুযোগে কোলন স্টেশন ও সিটি সেন্টারের মাঝামাঝি জায়গায় একদল তরুণ নারীদের যৌন নির্যাতন করে।

এ ঘটনায় জার্মানির পাশাপাশি বিশ্বজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এর আগে কোলন পুলিশ জানায়, ভিড়ের মধ্যে প্রায় এক হাজার পুরুষের একটি দল এ ঘটনার জন্য দায়ী— তাদের অনেকে মদ্যপ এবং দেখতে ‘আরব ও উত্তর আফ্রিকানদের মতো’ ছিল।

এদিকে, শুক্রবারই জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নারীদের ওপর যৌন নিপীড়নে ওইসব ঘটনায় বেশ কয়েকজন আশ্রয়প্রার্থী জড়িত।

কোলন সিটি সেন্টারের বাইরে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত ৩১ জনের নাম-পরিচয় জানতে পেয়েছে কেন্দ্রীয় পুলিশ। তাদের মধ্যে ১৮ জন জার্মানিতে আশ্রয় প্রার্থনা করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ