মিসরে পর্যটন নগরী হারঘাদায় একটি পাঁচতারকা হোটেলে সন্দেহভাজন আইএস জঙ্গিদের হামলায় ৩ বিদেশি পর্যটক আহত হয়েছেন। এসময় পুলিশের গুলিতে হামলাকারী দুই জন নিহত হন।
কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা লোহিত সাগরের তীরবর্তী 'বেলা ভিস্তা' হোটেলে প্রবেশ করে দুই অস্ট্রেলিয়ান ও একজন সুইডিশ পর্যটককে ছুরিকাহত করে। তারা পর্যটকদের অপহরণের উদ্দেশ্য সেখানে গিয়েছিল।
জানা গেছে, হামলার সময় জঙ্গিরা আইএসের পতাকা উড়াচ্ছিল। এ ঘটনার পর হোটেলের আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
আরো কোনো হামলাকারী লুকিয়ে থাকতে পারে -এমন আশঙ্কায় এখনো তল্লাশি অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। হারঘাদায় সর্বোচ্চ সতর্কতা বহাল রেখে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করেছে দিয়েছে কর্তৃপক্ষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: