আন্তর্জাতিক

সিরিয়ার ফের রাশিয়ার বিমান হামলা, নিহত ৪৩

বিমান হামলা
বিমান হামলা

সিরিয়ার ফের বিমান হামলা চালিয়েছে রাশিয়া—এতে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দেশটির ইদলিব প্রদেশের মানাত আল নুম্যান শহরে এ হামলা চালানো হয়।

রোববার সিরীয় সিভিল ডিফেন্সের বরাতে আলজাজিরা জানায়, দেশটির রাজধানী দামেস্ক থেকে ২৯০ কিলোমিটার উত্তরের শহর মারাত আল-নুম্যানে চালানো এ হামলা অন্তত ৪৩ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছে।

তবে লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটোরি ফর হিউম্যান রাইটস জানায়, ইদলিব প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি সংগঠন আল নুসরা ফ্রন্টের কারাগার হিসেবে ব্যবহৃত একটি ভবনে এ হামলা চালানো হয়। এতে ২১ জন বেসামরিক লোক, ২৯ জঙ্গি ও সাত কারাবন্দি নিহত হয়েছেন।

গত ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক নিয়ম মেনে চলে এবং সিরিয়ার নির্বাচিত সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ইতোমধ্যে দেশটির বিভিন্ন স্থানে একাধিক বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ