আন্তর্জাতিক

ইরানকে আবারো সতর্ক করল সৌদি

ইরান
ইরান

শিয়া শীর্ষ নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ডের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়ালে ইরানের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে সৌদি আরব।

শনিবার রিয়াদে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এ হুঁশিয়ারি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর।

তবে কী ধরণের ব্যবস্থা নেয়া হবে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি তিনি।

বৈঠকে উপসাগরীয় দেশগুলো রিয়াদের পক্ষে নিজেদের পূর্ণ সমর্থন জানিয়েছে।

এক বিবৃতিতে ইরানে সৌদি দূতাবাসে হামলার তীব্র নিন্দাও জানায় তারা।

নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর গত রোববার তেহরানে সৌদি দূতাবাসে ভাঙচুর করে ও আগুন দেয় বিক্ষোভকারীরা।

এর প্রতিক্রিয়ায় ইরানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের কথা জানায় সৌদি আরব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ