আন্তর্জাতিক

জার্মানির কোলনে অভিবাসন বিরোধী বিক্ষোভ

কোলনে অভিবাসন বিরোধী বিক্ষোভ
কোলনে অভিবাসন বিরোধী বিক্ষোভ

জার্মানির কোলন শহরে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ চলার সময় জল কামান ব্যবহার করে প্রতিবাদকারীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে কোলনের দাঙ্গা পুলিশ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষ উদযাপন উৎসবে কোলনে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে সেখানে চলছে মুসলিম-বিদ্বেষী এবং অভিবাসন বিরোধী বিক্ষোভ।

শনিবারও ইসলামবিরোধী পেজিটা মুভমেন্টের নেতৃত্বে কোলনে অভিবাসন বিরোধী বিক্ষোভ প্রদর্শন করা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেন, যেসব অভিবাসী অপরাধ করবে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে।

শুধু তাই নয়, অপরাধীদের যাতে সহজেই নিজ দেশে ফেরত পাঠানো যায় সেজন্য প্রয়োজনে আইন সংশোধন করার কথা ভাবা হচ্ছে বলেও জানান চ্যান্সেলর।

মারকেল জানান, তার শরিক দলগুলোর সঙ্গেও তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন। কেননা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।

গত বছর ১০ লাখেরও বেশি শরণার্থীকে জার্মানিতে স্বাগত জানিয়েছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল।

তবে নববর্ষের অনুষ্ঠানে জার্মানির কোলন শহরে নারীদের যৌন হয়রানির ঘটনা ঘটলে দেশটিতে নতুন আশ্রয় পাওয়া অভিবাসীরাই এ ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে। এতে অ্যাঙ্গেলা মারকেলের পুরো অভিবাসন নীতিই প্রশ্নের মুখে পড়ে যায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ