শীর্ষ মাদক ব্যবসায়ী জোয়াকুইন এল চ্যাপো গুজমানকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যার্পণের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মেক্সিকো।
দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এ কথা জানানো হয়।
মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরাধী বিনিময় চুক্তি আওতায় এল চ্যাপোকে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ২০১৪ সালে তাকে যুক্তরাষ্ট্র তাদের হাতে তুলে দিতে মেক্সিকোকে অনুরোধ করে।
কারাগার থেকে পালানোর ৬ মাসের মাথায় শুক্রবার আবারো গ্রেপ্তার করা হয় এই মাদক সম্রাটকে। কড়া নিরাপত্তাবেষ্টিত জেলের ভেতরে একটি টানেল খুঁড়ে পালিয়ে যায় সে।
কুখ্যাত মাদক চোরাকারী এল চ্যাপোকে ১৯৯৩ সালে প্রথম গুয়েতেমালায় গ্রেপ্তার করা হয়। ২০০১ সালে সেখান থেকে পালিয়ে যায় সে। ১৩ বছর পলাতক থাকার পর ২০১৪ সালে তাকে আবারো গ্রেপ্তার করে মেক্সিকো নৌ-পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: