ইয়েমেনের উত্তরাঞ্চলে একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন নিহত হয়েছেন। হাসপাতালটি দাতব্য সংস্থা মেডিকিনস স্যানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) দ্বারা পরিচালিত।
বিদেশি গণমাধ্যম বিবিসি থেকে জানা যায়, সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর জোটের যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হতে পারে। ক্ষেপণাস্ত্রটি তাদের সামরিক ঘাঁটি থেকেও ছোড়া হতে পারে।
এমএসএফের একটি সূত্র জানা যায়, হামলার সময় হাসপাতালের আশপাশে বিমান যাচ্ছিল। একটি বিমান খুব কাছেই অবতরণ করে। হামলায় এমএসএফের ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার নিন্দা জানিয়েছে এমএসএফ।
সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর জোট গত বছরের মার্চ থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে অভিযান চালাচ্ছে। এতে নিহত হয়েছেন দুই হাজার ৭৯৫ জন নাগরিক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: