আন্তর্জাতিক

ব্রিটেনে বাধ্যতামূলক নিবন্ধনে আনা হচ্ছে মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানগুলো

মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানগুলো
মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানগুলো

ব্রিটিশ মুসলিমদের মধ্যে কট্টরপন্থী বিশ্বাসের বিস্তার ঠেকাতে দেশটির সরকার সব মাদ্রাসা এবং ধর্ম শিক্ষার প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক নিবন্ধন করার উদ্যোগ নিয়েছে। সূত্র: বিবিসি

একইসঙ্গে এসব প্রতিষ্ঠানকে নিয়মিত পরিদর্শনের আওতায় আনা হচ্ছে— আজ সোমবার এ নিয়ে দেশটিতে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ের এক প্রক্রিয়া শেষ হচ্ছে।

তবে মাদ্রাসা এবং কোরআন শিক্ষার ওপর নজরদারির এ উদ্যোগ নিয়ে ব্রিটেনে মুসলিম সম্প্রদায় বিভক্ত হয়ে পড়েছে— সরকার ধর্মে নাক গলাচ্ছে বলে অনেকে মনে করছেন।

এ উদ্যোগের বিরোধীদের আশঙ্কা, সরকার যেভাবে চাইবে, একসময় হয়তো সেভাবেই শিশুদের ইসলাম শিক্ষা দিতে হবে।

ব্রিটেনের প্রায় প্রতিটি মসজিদের সঙ্গে কোরআন ও ধর্ম শিক্ষার ব্যবস্থা রয়েছে। স্কুলের পরে এবং ছুটির দিনগুলোতে শিশু-কিশোররা ইসলাম শিক্ষার জন্য যায়।

ব্রিটিশ সরকারের ভয়, কোনো নিয়ন্ত্রণ না থাকায় এরকম কিছু প্রতিষ্ঠান থেকে শিশুদের কট্টরপন্থী আদর্শে উদ্বুদ্ধ করা হচ্ছে বা সেরকম ঝুঁকি রয়ে গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ