আন্তর্জাতিক

বাগদাদে দফায় দফায় বোমা হামলা, নিহত ৪৪

বোমা হামলা
বোমা হামলা

ইরাকের রাজধানী বাগদাদসহ একাধিক স্থানে দফায় দফায় বোমা হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

স্থানীয় সময় সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত এসব হামলা চালানো হয়।

রাতে রাজধানীর আল জাওহারা শপিংমলে গাড়িবোমা হামলা চালায় জঙ্গিরা। এতে ১৯ জন নিহত ও ৪৮ জন আহত হন। জঙ্গিরা শপিং মলে বেশ কিছু লোককে জিম্মিও করে।

এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীদের সবাই নিহত হয়। পরে শপিংমলে হামলা দায় স্বীকার করেছে আইএস।

এদিকে, রাজধানীতে আলাদা আরেকটি বোমা হামলায় আরো ৭ জন নিহত হয়। এছাড়া দিয়ালা প্রদেশের মুকাদাদিয়া শহরে একটি ক্যাসিনোর আসরেও হামলা চালায় জঙ্গিরা।

ক্যাসিনোতে দুই দফা বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ