আন্তর্জাতিক

অবশেষে ত্রাণ পৌঁছালো শরণার্থীদের কাছে

 শরণার্থী
শরণার্থী

সিরিয়ার অবরুদ্ধ শহর তিন শহর মাদায়া, কেফরায়া ও ফওয়াতে অবশেষে খাবার, ওষুধ ও শীতের কাপড়সহ ত্রাণ সামগ্রী পৌঁছেছে। সরকারের সঙ্গে বিদ্রোহীদের চুক্তির পরই ত্রাণ পাঠানোর কার্যক্রম শুরু হয়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ৪৯টি ট্রাকে করে ত্রাণের প্রথম বহরটি ক্ষুধাপীড়িত এলাকাগুলোতে পৌঁছেছে। এরইমধ্যে লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছে জাতিসংঘ ও রেডক্রস।

বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, যে পরিমাণ খাদ্য মাদায়ায় পাঠানো হয়েছে তাতে ৪০ হাজার মানুষের এক মাস খাবারের চাহিদা পূরণ হবে।

গত বছরের অক্টোবর থেকে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের অবরোধের মুখে ইদলিব প্রদেশে হাজার হাজার মানুষ অবরুদ্ধ হয়ে আছে। অনাহারে এরইমধ্যে বেশ কিছু মানুষ মারাও গেছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান স্টিফেন ও'ব্রিয়েন জানিয়েছেন, চিকিৎসা সেবা দেয়ার জন্য কমপক্ষে ৪০০ মানুষকে জরুরিভিত্তিতে মাদায়া থেকে স্থানান্তর করা প্রয়োজন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ