আন্তর্জাতিক

তুরস্কের ইস্তান্বুলে বোমা বিস্ফোরণে নিহত ১০

ইস্তান্বুলে বোমা বিস্ফোরণ
ইস্তান্বুলে বোমা বিস্ফোরণ

তুরস্কের রাজধানী ইস্তান্বুলের ঐতিহাসিক পর্যটন এলাকায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আত্মঘাতী কোনো হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে বলে কয়েকটি খবরে বলা হয়েছে।

স্থানীয় সময় সকাল ১০টার দিকে নগরীর ব্লু মসজিদের কাছে সুলতানামেত এলাকায় বিস্ফোরণটি হয়।

এতে বিদেশি পর্যটকরা হতাহত হয়েছে বলে জানা গেছে। ইস্তান্বুলের গভর্নরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

এ ঘটনায় কে বা কারা দায়ী এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এদিকে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে সুলতানামেতে অবস্থানরত জার্মান নাগরিকদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

সেইসঙ্গে তাদের ওয়েবসাইটে, তুরস্কে আরো সন্ত্রাসী হামলার হতে পারে বলে নিজেদের নাগরিকদের সতর্ক করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ