আন্তর্জাতিক

শেষ ভাষণে ভবিষ্যত দিনগুলোকে ফোকাস করলেন ওবামা

বারাক ওবামা
বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ স্টেট অব দ্যা ইউনিয়ন ভাষণে সকলের জন্য সমতা ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও নিরাপত্তাসহ নানা ইস্যুতে নিজের সাফল্য তুলে ধরেছেন বারাক ওবামা। ভবিষ্যতের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

ভাষণে উঠে আসে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য খাতে নেওয়া সংস্কার, কিউবার সঙ্গে সম্পর্ক পুনস্থাপনের প্রসঙ্গও। মুসলমানদের অবমাননা করায় মার্কিন রাজনীতিবিদদের সমালোচনাও করেছেন প্রেসিডেন্ট ওবামা।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার শেষ 'স্টেট অব দ্যা ইউনিয়ন' ভাষন দেন। ভাষনে তার কণ্ঠে ছিল ভবিষ্যতের জন্য আশাবাদ।

তিনি বলেন, শেষ ভাষণে শুধু নতুন বছর নিয়ে নয়, বরং ভবিষ্যতের দিনগুলোর দিকে আলোকপাত করতে চান তিনি। নতুন নীতি তুলে ধরার পরিবর্তে ওবামা এসময় তার সরকারের কর্মকাণ্ডের সাফল্য তুলে ধরেন।

তিনি আয়ের অসাম্য, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার এবং কীভাবে জাতীয় নিরাপত্তা বজায় রাখা যায় সেসব বিষয়ে আলোকপাত করেন। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে অনৈক্য থাকার পরও দু'দল একত্রে কাজ করলে দেশের অর্থনৈতিক নিরাপত্তাকে আরো জোরদার করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ওবামা এসময় মুসলিম জনগোষ্ঠিকে অবমাননা করায় রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন। বলেন, রাজনীতিবিদরা যখন মুসলমানদের অবমাননা করে, যখন মসজিদে হামলা চালানো হয়, এর মানে এই নয় যে এরমধ্য দিয়েই সবাই নিরাপদ হয়ে গেল।

ওবামার ভাষণে এসময় ওঠে এসেছে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য খাতে নেওয়া সংস্কার, কিউবার সঙ্গে নতুন করে সম্পর্ক পুনস্থাপনের বিষয়টিও। যুক্তরাষ্ট্রে এ বছরেই শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামার দ্বিতীয় মেয়াদকাল। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ