আন্তর্জাতিক

ইরানে আটক যুক্তরাষ্ট্রের ১০ নাবিক

আটক যুক্তরাষ্ট্রের ১০ নাবিক
আটক যুক্তরাষ্ট্রের ১০ নাবিক

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি ছোট টহল-তরী থেকে ১০ জন নাবিককে আটক করেছে ইরান।

বিবিসি সূত্র মতে, গতকাল মঙ্গলবার ফার্সি দ্বীপের কাছে ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্রের টহল-তরী দুটি ইরানের জলসীমায় প্রবেশ করেছিল বলে অভিযোগ করা হচ্ছে। তবে মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, তরীতে সম্ভবত কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। এরপর তা ইরানের ফার্সি দ্বীপে নিয়ে যাওয়া হয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস বলছে, দেশটির রেভ্যুলেশনারি গার্ডের সদস্যরা নয়জন নারী ও একজন পুরুষকে আটক করেছে। তারা বিনা অনুমতিতে ইরানের জলসীমায় প্রবেশ করে ভেতরে ঢোকার ফাঁকফোকর খুঁজছিলেন।

জানা গেছে, আটক হওয়া নাবিকেরা নিরাপদে আছেন বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইরান। তাদের শিগগিরই যাত্রার অনুমতি দেওয়ার কথা জানিয়েছে তেহরান। তবে নাবিকদের ছেড়ে দেওয়া হতে পারে।

এদিকে, ঘটনার বিষয়ে সমঝোতার লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

উল্লেখ্য, ইরানের আলোচিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ৩ বছর ধরে চলা সমঝোতা চেষ্টার সময় এ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ