আফগানিস্তানের মাজার-ই-শরিফ এলাকায় গত সপ্তাহে ভারতীয় কনস্যুলেটে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানি সেনা কর্মকর্তারা জড়িত বলে আফগান পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
দেশটির বলখ প্রদেশের পুলিশ প্রধানকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। হামলাকারীরা পাকিস্তান সামরিক বাহিনীর সদস্য ছিল, তারা প্রশিক্ষিত ও ভালো প্রস্তুতি নিয়ে এসেছিল বলেও ওই পুলিশ প্রধানের বরাত দিয়ে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে।
গত ২ জানুয়ারি পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঞ্জাবের পাঠানকোটে বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা হয়।
ওই হামলার পরদিন রাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বলখের মাজার-ই-শরিফ শহরে ভারতীয় কনস্যুলেটে হামলা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: