আন্তর্জাতিক

তুরস্কে পুলিশ সদরদপ্তরে বোমা হামলা শিশুসহ নিহত ৫, আহত ৪০

তুরস্কে পুলিশ সদরদপ্তরে বোমা হামলা
তুরস্কে পুলিশ সদরদপ্তরে বোমা হামলা

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে পুলিশের সদরদপ্তরে গাড়িবোমা হামলা নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন আহত কমপক্ষে ৪০ জন।

বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রদেশের সিনার জেলায় পুলিশের ওই সদরদপ্তর অবস্থিত— হামলার স্থানে ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

তুর্কি সরকার এ হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিদের দায়ী করেছে। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

তুর্কি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, পুলিশ ভবনে প্রবেশের পথে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমার আঘাতে আশপাশের একাধিক আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে প্রদেশটিতে তুর্কি সেনাবাহিনী ও পিকেকের জঙ্গিদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ