আন্তর্জাতিক

নাবিকদের মুক্তি দেয়ায় ইরানকে ধন্যবাদ কেরির

জন কেরি
জন কেরি

দশ নাবিককে দ্রুত মুক্তি দেয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উপসাগরীয় অঞ্চলে ইরানি জলসীমায় প্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের দুটি ছোট টহল নৌযান থেকে ওই ১০ জন নাবিককে গত মঙ্গলবার আটক করে ইরান।

টেলিফোনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলাপের পর গতকাল বুধবার তাদের মুক্তি দেয়া হয়।

আটক নাবিকদের মুক্তির ব্যাপারে সহযোগিতা করায় ও দ্রুত সাড়া দেয়ায় ইরানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের আলোচনার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরির সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে নাবিকদের বিষয়টি মিটমাট করতে তারাই এগিয়ে আসেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ক্ষমা চাওয়ার পর দেশটির নাবিকদের আন্তর্জাতিক জলসীমায় ছেড়ে দেয়া হয়েছে।

তবে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, টহল নৌযানে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। এর জন্য ক্ষমা চাওয়ার কিছু নেই।

এদিকে, বিষয়টি নিয়ে ওবামা প্রশাসনের ভূমিকার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন-প্রত্যাশীরা।

তেহরানের কর্মকর্তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের টহল নৌযান দুটি ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। এরপর ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডসের নৌবাহিনী তাদের আটক করে।

মার্কিন কর্মকর্তারা ইরানের ওই দাবি প্রত্যাখ্যান করেননি। তাদের মতে, কুয়েত থেকে বাহরাইন যাচ্ছিল ছোট নৌযান দুটি। এ সময় সম্ভবত এতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের সরকার জানিয়েছে, তারা ঘটনাটির তদন্ত করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ