আন্তর্জাতিক

সৌদি আরবে হামলার আহ্বান আল কায়েদা প্রধানের

আয়মান আল জাওয়াহিরি
আয়মান আল জাওয়াহিরি

সংগঠনের ৪৩ জন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশোধ নিতে সৌদি আরব ও তার পশ্চিমা মিত্রদের উপর হামলার আহ্বান জানিয়েছেন আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি।

মঙ্গলবার প্রকাশ করা নতুন এক অডিও টেপে তিনি এ আহ্বান জানান বলে যুক্তরাষ্ট্র-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠি এসআইটি আজ এ খবর জানায়।

অডিও বার্তায় জাওয়াহিরি, সৌদি আরব শাসনকারী আল সৌদ রাজপরিবারকে উৎখাতের জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানান এবং সৌদি আরবকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিশ্বের অন্যান্য এলাকায় বসবাসকারী গোষ্ঠিটির অনুসারীদের এর পশ্চিমা মিত্রদের উপর হামলার আহ্বান জানিয়েছেন।

এর আগে সোমবার আল কায়দার বৈশ্বিক শাখা হুশিয়ারি করে বলেছে, ওই হত্যাকাণ্ডের জন্য সৌদি আরবকে মূল্য দিতে হবে। আল কায়দার ওই ৪৩ সদস্য ছাড়াও একই দিন একই অভিযোগে আরো চার শিয়া মুসলিমের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ