সিরিয়ায় ক্ষুধা-নিপীড়ন যুদ্ধাপরাধের শামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। এদিকে, বৃহস্পতিবার জাতিসংঘের ত্রাণ সামগ্রী বোঝাই ৫০টি ট্রাক অবরুদ্ধ শহর মাদায়ায় পৌঁছেছে।
বান কি-মুন বলেন, সরকারি বাহিনীর অবরোধের মুখে গত কয়েক মাস ধরে বিদ্রোহী অধ্যুষিত শহরটিতে হাজার হাজার অনাহারে দিন কাটিয়েছে। তারা মানবিক সহায়তার জন্য মরিয়া হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, অনাহারে থাকা অবরুদ্ধ এসব মানুষদেরকে যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যা যুদ্ধাপরাধ। এ বিষয়ে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত সোমবার সিরিয়ার অবরুদ্ধ তিন শহর মাদায়া, কেফরায়া ও ফওয়াতে খাবার, ওষুধ ও শীতের কাপড়সহ ত্রাণ সামগ্রী পাঠানো হয়।
সরকারের সঙ্গে বিদ্রোহীদের চুক্তির পরই ত্রাণ পাঠানোর কার্যক্রম শুরু হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: