ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হামলায় নিহত ৫ জঙ্গির মধ্যে মধ্যে ৪ জনকে সনাক্ত করেছে পুলিশ। হামলায় জড়িতদের সন্ধানে ব্যাপক পুলিশি অভিযান চলছে। এরইমধ্যে সন্দেহভাজন তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জাকার্তার পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান বলেছেন, হামলাকারীদের সঙ্গে যোগসূত্র থাকা গোষ্ঠীগুলো ইন্দোনেশিয়াতেই রয়েছে এবং তারা আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ।
হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ইন্দোনেশীয় এক নাগরিক বাহরাম নাঈমকে সন্দেহ করছে পুলিশ। নাঈম আইএসের হয়ে সিরিয়ায় কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল জাকার্তায় কয়েকটি স্থানে সিরিজ বোমা হামলা ও গোলাগুলিতে ৫ হামলাকারীসহ ৭ জন নিহত হয়। পরে হামলার দায় স্বীকার করে আইএস।
এক বিবৃতিতে তারা জানায়, খেলাফতের সেনারা এ হামলা চালিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: