আন্তর্জাতিক

আফ্রিকান ইউনিয়নের সামরিক ঘাঁটিতে আল-শাবাবের হামলা

আল-শাবাব
আল-শাবাব

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন আল-শাবাব। এতে ৬৩ জন কেনীয় শান্তিরক্ষী নিহত হয়েছে বলে দাবি করেছে জঙ্গিরা। বাকি সেনারা ঘাঁটি থেকে পালিয়ে গেছে।

আল-শাবাবের এক কর্মকর্তারা জানিয়েছেন, সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর এল-আদে ঘাঁটিতে স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে তারা হামলা চালায়।

শুরুতে গাড়ি বোমা বিস্ফোরণ করে তারা। পরে কেনীয় সেনাদের সঙ্গে প্রায় ১ ঘণ্টা গোলাগুলির পর ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় জঙ্গিরা।

স্থানীয় বাসিন্দারা জানায়, নিহত কেনীয় সেনাদের মৃতদেহ ঘাঁটির বাইরে ছুঁড়ে ফেলা হয়েছে। ঘাঁটিতে আল-শাবাবের পতাকাও উড়িয়েছে জঙ্গিরা।

সোমালিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারকে সহায়তা দিতে আফ্রিকান ইউনিয়নের বাহিনীতে ৪ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে কেনিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ