আন্তর্জাতিক

বুরকিনায় হোটেলে বন্দুকধারীদের হামলা, নিহত ২০

হোটেলে বন্দুকধারীদের হামলা
হোটেলে বন্দুকধারীদের হামলা

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। হামলাকারীরা হোটেলের ভেতর বেশ কয়েকজনকে জিম্মি করেছে।

বিবিসি ও এএফপির খবরে জানানো হয়, স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় এ হামলা হয়।

বুরকিনা ফাসোতে নিয়োজিত ফ্রান্সের রাষ্ট্রদূত জিল চিবোঁ বলেন, স্থানীয় সময় আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত সেখানে কারফিউ জারি করা হয়েছে।

ওই হোটেলে পশ্চিমা দেশ থেকে আসা পর্যটকেরা থাকেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পর্যবেক্ষক দল বলছে, সন্ত্রাসী সংগঠন আল কায়েদা এ হামলার দায় স্বীকার করেছে— তবে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েকজন মুখোশ পরা বন্দুকধারী স্প্লেনডিড নামে ওই হোটেলে আচমকা হামলা চালায়। এর আগে হামলাকারীরা হোটেলের বাইরে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় বুরকিনা ফাসোতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিল চিবোঁ জানান, জিম্মিদের মুক্ত করতে অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হোটেলের একটি অংশে অগ্নিসংযোগ করা হয়েছে।

বুরকিনা ফাসোর হাসপাতালের প্রধান রবার্ট সাঙ্গারে বলেন, হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

জিহাদিদের নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী একটি দল বলছে, ইসলামিক মাগরেবের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি দল আল কায়েদা হামলার দায় স্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দুকধারীরা প্রথমে হোটেলের কাছে কাপুচিনো ক্যাফেতে ঢোকে। ওই ক্যাফেটি সাধারণত জাতিসংঘের কর্মকর্তা ও পশ্চিমারা ব্যবহার করেন। বার্তা সংস্থা এএফপির এক কর্মীও হামলার সময় ওই ক্যাফেতে ছিলেন। তিনি বলেন, সেখানে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে।

হোটেলটি বুরকিনা ফাসোর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৭৫ সদস্য বুরকিনা ফাসোতে নিয়োজিত। মার্কিন সেনাবাহিনী বলেছে, হোটেলে চালানো অভিযানে ফ্রান্সের আইনশৃঙ্খলাবাহিনী রক্ষাকারী বাহিনিকে তারা সহায়তা করতে প্রস্তুত।

গত নভেম্বর মাসে মালির একটি হোটেলে জঙ্গি হামলায় ২০ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে আল মৌরাবিতুন ও আল কায়েদা জঙ্গিরা। ওই হোটেলেও বেশ কয়েকজনকে জিম্মি করে জঙ্গিরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ