আন্তর্জাতিক

ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বৈঠকে যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু
ইরানের পরমাণু

ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র, ইরান ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের সঙ্গে পরমাণু চুক্তি বিষয়ে এ আলোচনায় বসবেন। শিগগিরই ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়ন হচ্ছে- এ বৈঠক থেকে এমনই আভাস মিলছে।

এর আগে শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, পরমাণু কর্মসূচির সব শর্ত পূরণের বিষয়ে নিশ্চিত না হয়ে তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ তুলে নেবে না যুক্তরাষ্ট্র।

গত বছর জুলাইয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের হওয়া পরমাণু চুক্তির আওতায়, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা তুলে নেয়া বিনিময়ে তেহরান তাদের পরমাণু কার্যক্রম কমিয়ে আনতে সম্মত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ