আন্তর্জাতিক

সিরিয়ায় আইএসের হামলায় ৩০০ বেসামরিক নাগরিক নিহত

আইএস
আইএস

সিরিয়ার পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর দখলে থাকা দেইর আল-জৌর শহরে আইএস জঙ্গিদের হামলায় কমপক্ষে ৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নগরীর বাঘালিয়েহ এলাকায় এ হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা জানায়, হামলায় ৫০ জন সিরীয় সেনাও নিহত হয়েছেন।

সিরিয়ার স্থানীয় সমন্বয়কারী কমিটি বলছে, শনিবার সরকার নিয়ন্ত্রিত ডন এলাকায় আক্রমণের মধ্য দিয়ে হামলা শুরু করে আইএস।

স্থল অভিযানের আগে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় তারা।

এদিকে, সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোর অবস্থা দিন দিন খারাপ হতে থাকায় এ ব্যাপারে সতর্ক করেছে জাতিসংঘ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ