ইথিওপিয়ায় তীব্র খরার কারণে ৪ লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ।
খাবার না পেয়ে ইথিওপিয়ার শিশুদের বর্তমান যে বিপর্যয়কর পরিস্থিতি তা যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার শিশুদের সমতুল্য বলেই মনে করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো।
জাতিসংঘ জানিয়েছে, গত ৩০ বছরের মধ্যে ইথিওপিয়ায় এটাই সবচেয়ে তীব্র খরা। এ অবস্থায় দেশটির এক কোটি মানুষের জন্য খাদ্য সহযোগিতা প্রয়োজন। এরইমধ্যে ইথিওপিয়ার জন্য পাঁচশো কোটি মার্কিন ডলার সাহায্যের আবেদন করেছে জাতিসংঘ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: