জার্মানির কোলন শহরে বর্ষবরণের রাতে যৌন হামলার ঘটনায় এক আলজেরীয় আশ্রয়প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৬ বছর বয়সী ওই তরুণের নাম প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে একজন নারীকে যৌন হয়রানি এবং তার মোবাইল ফোন চুরির অভিযোগ আনা হয়েছে।
ওই হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো। আরো ২১ জনকে খুঁজছে পুলিশ।
কোলনের পুলিশ জানিয়েছে, নববর্ষের রাতে প্রায় ৯০০ বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ করেছেন, যাদের মধ্যে প্রায় ৫০০ নারী যৌন হামলার অভিযোগ আনেন। সেদিন রাতে ৭৬৬টি অপরাধের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৩ নারী ধর্ষণের শিকার হন বলেও জানান পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: