গোহত্যা নিষিদ্ধ করায় ক্ষোভ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকরকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি পাঠিয়েছে জঙ্গি সংগঠন আইএস।
আইএসের স্বাক্ষর করা পোস্টকার্ডে লেখা হুমকির চিঠিটি গত সপ্তাহে গোয়ার রাজ্য সচিবালয়ে পৌঁছায়। এতে, গো-হত্যা যতদিন নিষিদ্ধ থাকবে ততোদিন মোদি ও মনোহরকে দেখে নেয়ার হুমকি দিয়েছে আইএস।
গোয়া পুলিশ এ উড়ো চিঠিটির ব্যাপারে তদন্ত শুরু করেছে। এরইমধ্যে ওই চিঠির প্রতিলিপি রাজ্যের সব পুলিশ স্টেশন পাঠিয়ে দেয়া হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী স্কোয়াডের হাতে তুলে দেওয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: