আন্তর্জাতিক

সিরিয়ার ড্রোন হামলায় জিহাদি জন নিহত

জিহাদি জন
জিহাদি জন

সিরিয়ার রাক্কায় ড্রোন হামলায় জিহাদি জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামি স্টেট- আইএস। আইএসের প্রোপাগান্ডা ম্যাগাজিন দাবিক এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, আইএসের শক্তিশালী ঘাঁটি রাকায় এক ড্রোন হামলায় জিহাদি জনের মৃত্যু হয়েছে। গত ১২ নভেম্বর জিহাদি জন ওরফে মোহাম্মদ এমাওয়াজিকে বহনকারী গাড়ি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালায়। এতে নিহত হন তিনি।

এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রও দাবি করেছিল, যৌক্তিকভাবে তারা নিশ্চিত যে ড্রোন হামলায় জিহাদি জন নিহত হয়েছেন। আইএস যে সব বন্দিদের শিরশ্ছেদ করতো সেগুলোর ভিডিওচিত্রে জিহাদি জনকে জল্লাদের ভূমিকায় দেখা গেছে।

২০১৪ সালে আইএসের এক ভিডিওচিত্রে মুখোশপরা অবস্থায় তাকে প্রথম দেখা যায়। সেই ভিডিওচিত্রটি ছিল মার্কিন সাংবাদিক জেমস ফলির শিরশ্ছেদের দৃশ্য।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ