আন্তর্জাতিক

আগামী বছরগুলোতে বিশ্বে বেকারত্ব বাড়বে: আইএলও

আইএলও’র প্রতিবেদন
আইএলও’র প্রতিবেদন

অর্থনীতির প্রবৃদ্ধিতে শ্লথ গতি এবং বৈষম্যের বিস্তার আগামী বছরগুলোতে বিশ্বে বেকারত্বের মাত্রা আরও বাড়াবে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও।

সংস্থাটি বলছে, ২০১৯ সাল নাগাদ বিশ্বে কর্মহীন মানুষের সংখ্যা দাড়াবে ২১ কোটি ২০ লাখে। এই সংখ্যা বর্তমানে ২০ কোটি ১ লাখ।

বুধবার প্রকাশিত ‘ওয়ার্ল্ড এনপ্লয়মেন্ট আ্যান্ড সোস্যাল আউটলুক-ট্রেন্ড’ প্রতিবেদনে কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে এই আভাস দেয় আইএলও।

এতে বলা হয়েছে, বিশ্বে বেকার মানুষের তিন-চতুর্থাংশ বাস করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার সাহারা অঞ্চলে। এছাড়া, যুক্তরাষ্ট্র ও জাপানে কর্মসংস্থান বাড়লেও বড় দুই অর্থনীতির অন্য দেশ বিশেষ করে ইউরোপের দেশগুলো এখনো সঙ্কটে রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ