পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩০ জনে।
হতা-হতের ঘটনায় একদিনের শোক পালন করছে দেশটির জনগণ। এছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাচা খান বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালায় বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই ২১ জন নিহত হয়। আহত হয় আরো অনেকে।
এদিকে, পাকিস্তানের বিভিন্নস্থানে গত ২০ দিনে সন্ত্রাসবাদের ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। দেশ থেকে সন্ত্রাস পুরোপুরি নির্মূল করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে বুধবার আবারো অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: