আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আসছে ভয়াবহ তুষারঝড়

তুষারঝড়
তুষারঝড়

ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে রেকর্ড পরিমাণ তুষারঝড় হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন আবহাওয়া অফিস।

স্থানীয় সময় শুক্রবার বিকেলের মধ্যে ওয়াশিংটন ডিসির আশপাশের এলাকায় কমপক্ষে ২৪ ইঞ্চি পর্যন্ত বরফ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে মেরিল্যান্ড, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, পেনসিলবানিয়া, ভার্জিনিয়া ও কলম্বিয়া রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সেখারকার আবহাওয়া অফিস বলছে, ৫০ কোটির বেশি মানুষ ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়তে যাচ্ছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, যাতায়ত ব্যবস্থাও ব্যাহত হবে।

এর আগে বৃহস্পতিবারই বিমানের হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। এরইমধ্যে প্রবল তুষারপাতে উত্তর ক্যালিফোর্নিয়ায় দুই গাড়ি চালক, টেনেসিতে একজন এবং মেরিল্যান্ডে এক পথচারী নিহত হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ