আন্তর্জাতিক

আইএস দমন না পর্যন্ত ফ্রান্সে জরুরি অবস্থা অব্যাহত: ভালস

ম্যানুয়েল ভালস
ম্যানুয়েল ভালস

ইসলামিক স্টেট (আইএস) পুরোপুরি দমন না হওয়া পর্যন্ত ফ্রান্সে জরুরি অবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস।

সুইজারল্যান্ডের বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যানুয়েল ভালস এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত আইএসের অস্তিত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।

গতবছর ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশের এলাকাগুলোয় ছয়টি পৃথক হামলার ঘটনায় ১৩০ জন নিহত হন। পরে আইএস হামলার দায় স্বীকার করে নেয়।

ওই হামলার পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

তবে দেশটির সংবিধান অনুযায়ী, সংকটময় পরিস্থিতিতে প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে ১২ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারবেন। এর মেয়াদ ১২ দিনের বেশি করতে হলে ফরাসি পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে। সে অনুযায়ী পরবর্তী সময়ে পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে তিন মাস করা হয়।

ফরাসি কর্তৃপক্ষের নতুন এ সিদ্ধান্ত দেশটির পুলিশকে আরও ক্ষমতা দিল। এর ফলে তারা যেকোনো জায়গায় অভিযান পরিচালনা ও যে কাউকে আটক করায় আরও স্বাধীনতা পেল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ