গ্রিসের ফারমাকোনিসি ও কালোলিমনোস দ্বীপের কাছে অভিবাসন প্রত্যাশীদের দুটি নৌযান ডুবিতে ৮ শিশুসহ কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
তুরস্ক থেকে এজিয়ান সাগর পাড়ি দেয়ার সময় বৃস্পতিবার মধ্যরাতে ফারমাকোনিসির কাছে পাথরের সঙ্গে ধাক্কা লেগে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌযান ডুবে যায়। নৌযানের ৪৮ যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়।
এ সময় কোস্টগার্ড সদস্যরা ৬ শিশুসহ এক নারীর মৃতদেহ উদ্ধার করে। এর কয়েক ঘণ্টা পরে কালোলিমনোসের কাছে আরেকটি নৌযান ডুবে যায়। কোস্টগার্ড দুই শিশুসহ ১৪ জনের মৃতদেহ উদ্ধার করে।
এছাড়া জীবিত উদ্ধার করা হয় ২৬ অভিবাসন প্রত্যাশীকে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম জানিয়েছে, এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৭৭ আশ্রয় প্রত্যাশীর মৃত্যু হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: